ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা বিধিমালা অনুযায়ী গণ মাধ্যমের জন্য আরোপিত বিধিসমূহ কঠোরভাবে মেনে চলার জন্য গণমাধ্যমকে পরামর্শ দিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
বুধবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য সচিব দিদারুল আনোয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক রাহাত খান, যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ার, আরটিভির প্রধান বার্তা সম্পাদক ইশতিয়াক রেজাসহ সংবাদ মাধ্যমের আরো কিছু প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মইনুল হোসেন বলেন, ''আমরা সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর কোনো ধরনের সেন্সরশিপ (বিধিনিষেধ) আরোপ করতে চাচ্ছি না। তবে জরুরি ক্ষমতা বিধিমালা অনুযায়ী বেশ কিছু বিষয়ের ওপর সেন্সরশিপ আরোপের ক্ষমতা সরকারের রয়েছে। আমরা এ সব আরোপ না করে গণমাধ্যমের ওপর আস্থা রাখতে চাই। আশা করবো আপনারা (উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা) নিজ দায়িত্বে এ সব মেনে চলবেন। এ সময় তিনি জরুরি বিধিমালার ৫ নম্বর ধারার পুরোটা পড়ে শোনান।''
একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন করে চিত্র ও সংবাদ পরিবেশন করতে নিষেধ করা হচ্ছে- এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, ''আমরা মনে করি যে, দেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে। তাই আমরা কোনো কিছুর ওপরই কড়াকড়ি আরোপ করতে চাই না। তবে তার অর্থ এই নয় যে, যদি কোনো বিষয়ে স্বার্থ বিঘি
bdnews24