২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জন্মদিনে বানভাসিদের জন্য ব্যয় করতে বলেছেন খালেদা জিয়া'

খালেদা জিয়া বানভাসি দুর্গত মানুষের কথা বিবেচনা করে এবার তাঁর জন্মদিনে কোনো অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান। ১৫ আগস্ট তাঁর ৬৩তম জন্মদিন। মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বিএনপি চেয়ারপারসনের এই সিদ্ধান্তের কথা জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, "দলের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি খালেদা জিয়া বলেছেন, তার জন্মদিনে কেউ কোনো অনুষ্ঠানের আয়োজন করতে চাইলে সেই অর্থ যেন বন্যার্তদের জন্য ব্যয় করে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 06:10 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বানভাসি দুর্গত মানুষের কথা বিবেচনা করে এবার তাঁর জন্মদিনে কোনো অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান। ১৫ আগস্ট তাঁর ৬৩তম জন্মদিন। মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বিএনপি চেয়ারপারসনের এই সিদ্ধান্তের কথা জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, "দলের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি খালেদা জিয়া বলেছেন, তার জন্মদিনে কেউ কোনো অনুষ্ঠানের আয়োজন করতে চাইলে সেই অর্থ যেন বন্যার্তদের জন্য ব্যয় করে।'' নজরুল ইসলাম বলেন, ''বন্যার্ত মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে চেয়ারপারসন এবার জন্মদিনের কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন। দিনটি উপলক্ষে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসভবনেও ঘরোয়া কোনো অনুষ্ঠান হবে না। বেগম জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।'' ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে খালেদা জিয়া (পুতুল) জন্ম গ্রহন করেন। বাবা ইস্কান্দার মজুমদার। দু'ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয় সন্তান। ছাত্রদল এদিন হাইকোর্ট মাজার মসজিদে মিলাদ মাহফিল এবং ঢাকায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করবে বলে জানিয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ অভিযোগ করে আসছে, সপরিবারের বঙ্গবন্ধু হত্যার দিন ১৫ আগস্টের শোকের আবহকে নষ্ট করতে হঠাৎ করে এ দিনটিতে জন্মদিন পালন শুরু করেন খালেদা জিয়া। বিএনপি অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে এদিনই খালেদার জন্মদিন বলে দাবি করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এফএইচবি/এমএইচবি/২৩৫৪ ঘ.