২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসেই বঙ্গবন্ধুকে 'জাতির পিতা' ঘোষণার দাবি আ'লীগের

এই আগস্ট মাসের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' ঘোষণা করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে এ মাসেই দলের প্রধান শেখ হাসিনাকেও মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 01:57 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- এই আগস্ট মাসের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' ঘোষণা করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে এ মাসেই দলের প্রধান শেখ হাসিনাকেও মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এই দাবি জানান। তিনি এও বলেন, "আমরা আশা করেছিলাম. এবার রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্ট পালিত হবে। কিন্তু তা হয়নি বলে আমরা আশাহত হয়েছি।" বিকালে গুলশানের বাসভবনে সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মেজর (অব.) সুবেদ আলী ভূঁইয়ার উপস্থিতিতে জিল্লুর রহমান বলেন, "প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতিসহ তিন বাহিনীর প্রধান টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাবেন বলে শুনেছি। এ জন্য আওয়ামী লীগের তরফ থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/এমএইচবি/১৭৪৫ ঘ.