২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাশা অনুযায়ীই অবাধ নির্বাচন অনুষ্ঠান হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জোর দিয়ে বলেছেন, নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সফল হবে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অন্যান্যের মধ্যে এতে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, বিভাগীয় কমিশনার শফিকুল আলম, জেলা প্রশাসক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, "অক্টোবর ২০০৮ এর মধ্যে ভোটার তালিকা প্রনয়ণের কাজ সম্পন্ন হবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। কাজেই নির্ধারিত সময়েরই মধ্যে দেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই।"(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 08:19 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

রাজশাহী, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জোর দিয়ে বলেছেন, নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সফল হবে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অন্যান্যের মধ্যে এতে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, বিভাগীয় কমিশনার শফিকুল আলম, জেলা প্রশাসক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, "অক্টোবর ২০০৮ এর মধ্যে ভোটার তালিকা প্রনয়ণের কাজ সম্পন্ন হবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। কাজেই নির্ধারিত সময়েরই মধ্যে দেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই।"(আরো তথ্যসহ) তিনি আরো বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা গণতন্ত্র বিকাশের স্বার্থে সম্পকর‌্যুক্ত সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক সংস্কার ও পুনর্গঠনের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে এসেছি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সর্ব সাধারণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হয়েছে। কমিশনের প্রসাশনিক স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে।" রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা রাজশাহী পুলিশ লাইন স্কুল ভোটার তালিকা কেন্দ্র পরিদর্শন করেন। ছবিযুক্ত ভোটার তালিকার কাজ করা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এর পর পরই প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা হন। তবে প্রধান নির্বাচন কমিশনার রাজশাহীতে ভোটার তালিকার কাজ পরিদর্শনের জন্য রাজশাহীতেই অবস্থান করছেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের বিষয়টি অন্তুর্ভুক্ত করে রাষ্ট্রপতি ভোটার তালিকা অধ্যাদেশ, ২০০৭ জারি করেন। এর ফলে ছবিসহ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে আইনি বাধা দূর হয়। এই অধ্যাদেশ জারির ফলে বাতিল হয়ে যায় ১৯৮২ সালের ভোটার তালিকা সংক্রান্ত অধ্যাদেশ। নতুন অধ্যাদেশটি জারি হওয়ার পরেই শনিবার থেকে রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া শুরু হয়। এর আগেই তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার ফরম বিতরণ করেন। একই সঙ্গে ভোটারদের দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এই পরিচয়পত্র ব্যবহার করে ভোটাররা ২২ ধরণের সেবামূলক সুবিধা পাবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/এসকে/১৩৪০ ঘ.