২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ বিতরণের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ হচ্ছে: সাজেদা চৌধুরি

রাজনৈতিক দলগুলোর ত্রাণ বিতরণের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা গেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার রাজধানীর পুর্বাঞ্চলে বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে এই অভিযোগ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 01:59 PM

Updated : 26 Apr 2022, 02:39 PM

ঢাকা, আগষ্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজনৈতিক দলগুলোর ত্রাণ বিতরণের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা গেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার রাজধানীর পুর্বাঞ্চলে বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে এই অভিযোগ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাজেদা চৌধুরী। যুবলীগের উদ্যোগে তিনি সোমবার দুপুরে খিলগাও থানার নাসিরাবাদ ইউনিয়নের ত্রিমোহনী এবং সবুজবাগ থানার দক্ষিণগাও ইউনিয়নের নন্দীপাড়ায় ত্রাণ বিতরণ করেন। ত্রিমোহনী ও নন্দীপাড়ায় এক হাজার পরিবারের মধ্যে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন,"আমরা নিজেরা যা পেরেছি তাই দিয়েই ত্রাণ দিচ্ছি। কারো কাছে চাঁদা চাইনি। আমরা আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশেই বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছি।" রাজনৈতিক দলগুলোর ত্রাণ বিতরণের ক্ষেত্রে বৈষম্য দেখা গেছে বলে অভিযোগ করে তিনি বলেন,"কেউ কেউ মোটর সাইকেল নিয়ে মহাসমারোহে ত্রাণ বিতরণ করছে। আবার কাউকে ব্যানারও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এটা কোন নীতি তা দেশ ও জাতির প্রশ্ন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯৪৮ ঘ.