২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইচ্ছা থাকা সত্ত্বেও বন্যার্তদের পাশে যেতে পারিনি : খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অভিযোগ করেছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দেয়নি সরকার। শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক টেলি কনফারেন্সে তিনি বলেন,'' অন্যান্য বারের মতো এবারও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু সরকার আমাকে বন্যার্তদের পাশে যাওয়ার অনুমতি দেয়নি।'' সিরাজগঞ্জের রাসেল পার্কের কাছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম খানের বাসায় এই টেলিকনফারেন্স হয়। দুপুর ২টা থেকে ২টা ২০ পর্যন্ত খালেদা জিয়া মোবাইল টেলিফোনে দলীয় নেতা-কর্মীদের ত্রান কার্যক্রম চালানোর নির্দেশ দেন। তিনি বলেন,'' আমি আসতে পারিনি বলে হান্নান শাহকে পাঠিয়েছি। আপনারা সমন্বয় করে ত্রান কার্যক্রম পরিচালনা করছেন- এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 09:41 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অভিযোগ করেছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দেয়নি সরকার। শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক টেলি কনফারেন্সে তিনি বলেন,'' অন্যান্য বারের মতো এবারও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু সরকার আমাকে বন্যার্তদের পাশে যাওয়ার অনুমতি দেয়নি।'' সিরাজগঞ্জের রাসেল পার্কের কাছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম খানের বাসায় এই টেলিকনফারেন্স হয়। দুপুর ২টা থেকে ২টা ২০ পর্যন্ত খালেদা জিয়া মোবাইল টেলিফোনে দলীয় নেতা-কর্মীদের ত্রান কার্যক্রম চালানোর নির্দেশ দেন। তিনি বলেন,'' আমি আসতে পারিনি বলে হান্নান শাহকে পাঠিয়েছি। আপনারা সমন্বয় করে ত্রান কার্যক্রম পরিচালনা করছেন- এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।'' খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দলে সকলকে ঐকবদ্ধ থাকতে হবে। মহাসচিব মান্নান ভূঁইয়া ত্রান কার্যক্রমে আসেননি -- এটা কি দলে বিভক্তির লক্ষণ কিনা জানতে চাইলে খালেদা জিয়া বলেন, ''আমি দলে কোনো বিভক্তি চাই না। এ কারণে হান্নান শাহকে পাঠিয়েছি।'' সিরাজগঞ্জ বিএনপির নেতা-কর্মীদের পক্ষ থেকে এসময় দলের চেয়ারপার্সনকে জানানো হয়, দলের যেকোনো সংস্কার তার নেতৃত্বেই হতে হবে। এর আগে বেলা ১১টায় সড়ক পথে চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ সিরাজগঞ্জ পৌঁছেন।যমুনা সেতুর কাছে খালেদা জিয়ার ছবি নিয়ে অর্ধশতাধিক নেতা-কর্মী হান্নান শাহর গাড়িবহরকে স্বাগত জানায়। তিনি চৌহালী উপজেলার এনায়েতপুর,বেলকুিচ উপজেলা সদর ও শাহজাদপুর উপজেলার হাট পাচিল বাজার এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেন। হান্নান শাহ রাসেল স্মৃতি পার্কে বন্যাদুর্গতদের ত্রান দেওয়ার পর সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন,'' ৫দিন চেষ্টা করেছি, কিন্তু খালেদা জিয়াকে সিরাজগঞ্জ আসার অনুমতি নিতে পারিনি। ম্যাডাম চেয়েছিলেন, বন্যার্তদের পাশে দাঁড়াবেন। যেমনিটি তিনি ৮৮ সালে এসেছিলেন।" চেয়ারপারসনের উপদেষ্টা বলেন," আমাদের মধ্যে কিছু সমস্যা আছে। দলকে ছিন্ন -বিচ্ছিন্ন করার চক্রান্ত চলছে। কিন্তু আমরা ও বাংলাদেশের জনগণ তা কোনোভাবে হতে দেব না। আমরা এরশাদকে হটিয়েছি। ইনশাল্লাহ আমরা কোনোভাবে চক্রান্তকারীদের ষড়যন্ত্র সফল হতে দেব না।" হান্নান শাহ আরো বলেন, ''সিরাজগঞ্জের ২/১ জন এমপি ডানে বামে চলে গেছে, তাতে উদ্বিগ্ন হওয়া কিছু নেই। সকলকে এক থাকা চাই।'' প্রসঙ্গত, সরকারি অনুমতির জন্য অপেক্ষা না করেই সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কয়েকটি বন্যাকবলিত এলাকায় খালেদা জিয়ার ত্রান দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সে অনুযায়ী প্রস্তুতিও ছিল স্থানীয় বিএনপির। কিন্তু 'নিরাপত্তাজনিত কারণে' স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি পাননি খালেদা জিয়া। ত্রাণ বিতরণের সময় বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা হান্নান শাহর সঙ্গে ছিলেন না। তার সঙ্গে কেবল সাবেক সাংসদ কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিশ, জেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুর ইসলাম খানসহ যুব দল, ছাত্র দল, জাসাস, জিসাস সংগঠনের কিছু নেতা ছিলেন। এরা হচ্ছেন, যুব দলের কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, ছাত্রদলের আমীরুল ইসলাম, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, জাসাসের সালাহ উদ্দিন ভূ্ইঁয়া শিশির, জিয়া সাংস্কৃতিক সংস্থার (জিসাস) আবুল হাশেম রানা, দিদারুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর সহকারি তথ্য সচিব মহিউদ্দিন খান মোহন, আতিকুর রহমান রুমন। হান্নান শাহ সিরাজগঞ্জের পর টাঙ্গাইলের কালিহাতি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জোগার চর ও সল্লা এলাকায় দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সাবেক ছাত্রদল নেতা বেনজির আহমেদ টিটু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, মোস্তফা খান সফরীসহ টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা তারেকুল ইসলাম ঝলক ওই সময় হান্নান শাহ এর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসএম/এসকে/১৫৩২ ঘ.