২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন টুকু

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে দণ্ডবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে তিনি লিখিত জবানবন্দি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 03:48 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে দণ্ডবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে তিনি লিখিত জবানবন্দি দেন। আদালত আগামী ১৬ আগস্ট সাফাই সাক্ষ্য দেওয়ার দিন ধার্য করেছে। টুকুর আইনজীবীরা জানান, জবানবন্দিতে টুকু নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। গত ৪ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার মো. নুরুল আমীন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে কর ফাঁকির অভিযোগে টুকুর বিরুদ্ধে এ মামলা করেন। মামলার বিবরণে জানা যায়, টুকু ১৯৯৯-২০০০ থেকে ২০০৬-২০০৭ কর বর্ষ পর্যন্ত মোট তিন কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৩৮ টাকার সম্পদের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য আয়কর ফাঁকি দিয়েছেন। ১০ জুলাই ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলাটি সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন। ১৫ জুলাই এ মামলায় টুকুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৯ জুলাই থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ১৮ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষ হয় গত ২ আগস্ট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/ডিডি/এমএইচবি/২১১৭ ঘ.