২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে সিবিএ নেতা ফিরোজ মিয়ার ১৩ বছরের কারাদন্ড

দুর্নীতির দায়ে টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়াকে ১৩ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ফিরোজ মিয়াকে তথ্য গোপনের জন্য তিন বছর এবং অবৈধ সম্পত্তি অর্জনের জন্য ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আসামির আটকের দিন থেকে দণ্ড কার্যকর হবে। ফিরোজের স্ত্রী রওশন আরার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। সোমবার বেলা তিনটায় সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 09:35 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগষ্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়াকে ১৩ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ফিরোজ মিয়াকে তথ্য গোপনের জন্য তিন বছর এবং অবৈধ সম্পত্তি অর্জনের জন্য ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আসামির আটকের দিন থেকে দণ্ড কার্যকর হবে। ফিরোজের স্ত্রী রওশন আরার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। সোমবার বেলা তিনটায় সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ফিরোজ মিয়া কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক। গত ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনী ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে। গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী--সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় ফিরোজ মিয়ার নামও ছিল। ২৫ ফেব্র"য়ারি ফিরোজ মিয়ার ছেলে আফজালুর রহমান তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব কমিশনে দাখিল করেন। কমিশনে দেওয়া হিসাব বিবরণীতে ১ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের উপ-পরিচালক মোবারা খানম। মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক গত ২১ জুন মামলাটি সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৫ এ পাঠানোর নির্দেশ দেন। ১ জুলাই বিশেষ জজ আদালতে ফিরোজ দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ৩০ জনের সাক্ষ্য নেওয়া হয় । তবে রাষ্ট্রপক্ষের আপত্তির কারণে ফিরোজ মিয়ার ছেলেসহ তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়নি। গত ১৫ জুলাই ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে জবানবন্দি দেন ফিরোজ মিয়া। জবানবন্দিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে তার পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের কাছে নয় ব্যক্তির নাম দেন। ২২ জুলাই ছয় জন সাফাই সাক্ষ্য দেন। গত ২৬ জুলাই আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শোনার পর রায় ঘোষণার এ দিন ধার্য করেন। এর আগে কয়েকটি আদালত দুর্নীতির অপরাধে বিএনপি নেতা ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল