২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারপার্সনের অনুমতি নিয়েই কাউন্সিল হবে : মান্নান ভূঁইয়া

চেয়ারপার্সন খালেদা জিয়ার অনুমতি নিয়েই দলের জাতীয় কাউন্সিলের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁঁইয়া। শুক্রবার দুপুরে গুলশানের বাসায় সাংবাদিকরা বিএনপি আবদুল মান্নান ভূঁইয়ার কাছে কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি সর্ম্পকে জানতে চাইলে তিনি একথা বলেন। মান্নান ভূঁইয়া বলেন, '' আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি, তার প্রথম কাজ হচ্ছে প্রস্তাবের পক্ষে জনমত সৃষ্টি করা। দলের ভেতরে-বাইরে জনমত সৃষ্টির কাজটি এগিয়ে চলেছে। এর অগ্রগতি হচ্ছে। সারা দেশে ব্যাপক সাড়া পাচ্ছি। '' তিনি বলেন, ''চেয়ারপার্সনের অনুমতি নিয়ে কাউন্সিলের দিনক্ষণ ঠিক করা হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 08:42 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চেয়ারপার্সন খালেদা জিয়ার অনুমতি নিয়েই দলের জাতীয় কাউন্সিলের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁঁইয়া। শুক্রবার দুপুরে গুলশানের বাসায় সাংবাদিকরা বিএনপি আবদুল মান্নান ভূঁইয়ার কাছে কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি সর্ম্পকে জানতে চাইলে তিনি একথা বলেন। মান্নান ভূঁইয়া বলেন, '' আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি, তার প্রথম কাজ হচ্ছে প্রস্তাবের পক্ষে জনমত সৃষ্টি করা। দলের ভেতরে-বাইরে জনমত সৃষ্টির কাজটি এগিয়ে চলেছে। এর অগ্রগতি হচ্ছে। সারা দেশে ব্যাপক সাড়া পাচ্ছি। '' তিনি বলেন, ''চেয়ারপার্সনের অনুমতি নিয়ে কাউন্সিলের দিনক্ষণ ঠিক করা হবে।'' চেয়ারপার্সন অনুমতি না দিলে পরবর্তী পদক্ষেপ কী হবে জানতে চাইলে তিনি বলেন, ''অনুমতি না পাওয়া গেলে তখন ভেবে দেখা যাবে কী করা যায়। এখনই এ বিষয়ে বলার সময় আসেনি।'' দুপুর পর্যন্ত সাবেক সাংসদ নাজির হোসেন, জি এম সিরাজ, ডা. জিয়াউল হক মোল্লা, মাসুদ অরুন, শাম্মী শের, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান মোল্লাসহ ঢাকা মহানগরীর কয়েকজন নেতা বিএনপি মহাসচিবের সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করেন। পরে সাবেক সাংসদ নাজির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসচিবের ঘোষিত সংস্কার প্রস্তাব নিয়ে জনমত তৈরির কাজ চলছে। সারা দেশে বিএনপির অনেক কাউন্সিলর। তাদের সঙ্গে যোগাযোগ করার কাজ এগিয়ে চলেছে। এই কাজ শেষ হলেই কাউন্সিলের প্রস্তুতি নেয়া হবে। অন্য এক প্রশ্নের জবাবে নজির হোসেন বলেন, '' বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সময়ের প্রয়োজনে শহীদ জিয়ার আদর্শের এই দলকে গণতান্ত্রিক করতেই আমাদের এই সংস্কার কর্মসূচি। সংস্কারের মাধ্যমে বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে চাই। এখানে বিভক্তি বা বিরোধের কোনো প্রশ্নই আসেনা।'' সংস্কারপন্থিদের এখন সুর 'নরম' কেন- এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, "নরম সুর বলে কিছু নেই। আমরা আমাদের অবস্থানে অবিচল আছি। গঠনতন্ত্র অনুযায়ীই আমরা চলছি।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এসএম/এসি/ ১৪২৮ ঘ.