ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যের অবনতি হওয়ায় শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন তার চিকিৎসা শুরু করেছে। এখন তিনি নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) আছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় ওয়াজেদ মিয়ার অবস্থা খারাপ হলে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার দুপুর ১২ টায় হাসপাতালের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জন গোমেজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ৭ সদস্যের বোর্ড গঠনের কথা জানিয়ে বলেন, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে দেখছেন। বোর্ড সভা করছেন। তাঁর চিকিৎসা চলছে।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিনের তত্ত্বাবধায়নে পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া আছেন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোগী হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, কিডনি, মূত্রথলি ও হাত-পায়ে ব্যথা জনিত নানা জটিলতায় ভুগছেন। তাঁর অবস্থা এখন ভালো। আমরা নিবিড় পর্যবেক্ষনে তাঁকে রেখেছি। তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ বোর্ড কাজ করছে।
তিনি বলেন, '' রোগীর হৃদযন্ত্রে সমস্য রয়েছে। আগে তাঁর বাইপাস অস্ত্রে
bdnews24