২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার কাজ শুরু হলেই রোডম্যাপ নিয়ে সংশয় কেটে যাবে: সিইসি

নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) নিয়ে জনমনে সংশয় থাকার কথা স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। অবশ্য তিনি দাবি করেন, মাঠ পর্যায়ে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হলেই এ সংশয় কেটে যাবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা শুরু হলেও জনগণের আস্থা বাড়বে বলে তিনি জানান। বৃহস্পতিবার বিকেলে কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহাম্মাদ হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) নিয়ে জনমনে সংশয় থাকার কথা স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। অবশ্য তিনি দাবি করেন, মাঠ পর্যায়ে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হলেই এ সংশয় কেটে যাবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা শুরু হলেও জনগণের আস্থা বাড়বে বলে তিনি জানান। বৃহস্পতিবার বিকেলে কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহাম্মাদ হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন। সরকারের প্ররোচনায় নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়নি দাবি করে সিইসি বলেন, কমিশনের একক সিদ্ধান্তেই এটি হয়েছে। কর্মপরিকল্পনা অনুসারে আগামী আগস্টে রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনসহ ১০টি পৌর এলাকায় শুরু করা হবে চূড়ান্ত ভোটার তালিকার কাজ। নির্বাচনী সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে সিইসি জানান, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য পরিবেশ থাকা দরকার। এজন্য নির্বাচন কমিশন তৈরি আছে। কিন্তু সরকার হয়তো কোনো অসুবিধার কারণে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে না। আমরা আশা করছি, সেপ্টেম্বরেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং আমরা দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারব।" গত ১৫ জুলাই শামসুল হুদা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। এ অনুসারে, আগামী বছর অক্টোবরের মধ্যে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে। ডিসেম্বরের মধ্যে হবে সংসদ নির্বাচন। আগামী বছর ফেব্র"য়ারি নাগাদ কমিশন নির্বাচনী সংস্কারমূলক আইনগুলো চূড়ান্ত করবে। এছাড়া আইনগুলোর খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে আলোচনা করবে কমিশন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/১৯১৪ ঘ.