২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে মহীউদ্দীন আলমগীরের ১৩ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ১৩ বছরের কারাদণ্ড ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মহীউদ্দিন খান রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। এরমধ্যে অবৈধভাবে অর্থোপার্জনের জন্য তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তিন বছরের সাজা ভোগ করতে হবে তথ্য গোপনের জন্য। একই সঙ্গে মহীউদ্দিন খানের অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছে আদালত । বৃহস্পতিবার দুপুর ১টা ২ মিনিটে বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 07:28 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ১৩ বছরের কারাদণ্ড ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মহীউদ্দিন খান রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। এরমধ্যে অবৈধভাবে অর্থোপার্জনের জন্য তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তিন বছরের সাজা ভোগ করতে হবে তথ্য গোপনের জন্য। একই সঙ্গে মহীউদ্দিন খানের অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছে আদালত । বৃহস্পতিবার দুপুর ১টা ২ মিনিটে বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার পর মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, তার মক্কেল মনে করেন এই আদালতের রায় ও আদেশে ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। মামলা প্রমাণিত না হওয়া সত্ত্বেও দন্ডাদেশ দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে তিনি জানান । সকাল সাড়ে দশটায় কাশিমপুর কারাগার থেকে মহীউদ্দীন খান আলমগীরকে আদালতে হাজির করা হয়। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী। গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী--সন্তানদের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় মহীউদ্দিন খানের নামও ছিল। গত ফেব্র"য়ারি ২২ মহিউদ্দিন খান আলমগীরের ভাই অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর এবং ভাতিজা অধ্যাপক মুনতাসীর মামুন দুুদক কার্যালয়ে গিয়ে মহিউদ্দিন খান আলমগীরের যাবতীয় সম্পত্তির হিসাব দেন। দুদকে দেওয়া সম্পত্তির হিসাব বিবরনীতে চাঁদপুর জেলার গুলবাহার গ্রামে ১৬ একর জমি, ঢাকায় বনানীতে চার দশমিক ২৫ কাঠার জমির ওপর চারতলা বাড়ি, কুমিল্লায় ৮ কাঠা জমি, আশুলিয়ায় এক বিঘা জমি, ব্যাংকে ৯০ হাজার এবং ৯০ লাখ টাকার সঞ্চয়পত্রের হিসাব দেখানো হয়। দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে মহীউদ্দিনের বিরুদ্ধে ৬ মার্চ কমিশনের উপ-পরিচালক জীবন কৃষ্ণ রায় বাদি হয়ে তেজগাঁ থানায় মামলা দায়ের করেন। ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ--পরিচালক শারমীন ফেরদৌসী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, আসামি ৬টি স্থায়ী আমানতের (এফডিআর) মোট ১ কোটি ১৭ লাখ টাকা কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে গোপন করেছেন। এরপর ২১ মে কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে মহীউদ্দিনের ২ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পত্তির খোঁজ পাওয়ার কথা বলা হয়। গত ২৭ মে মামলাটির অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২৯ মে থেকে। মামলায় অভিযোগপত্রভূক্ত ৩৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর বাইরে আরও একজন এবং আসামির পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আবুল বারাকাত এবং আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরেস্ট কুক ও প্রকৌশলী মো. শহীদুল