২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে অসম্মান করার অভিযোগ তদন্তে কমিটি গঠন

শেখ হাসিনাকে ১৬ জুলাই গ্রেপ্তারের পর আদালতে প্রাঙ্গণে তাকে অসম্মান করার যে অভিযোগ উঠেছে তা তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মহা-পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "কেউ আমার কাছে ওই ব্যাপারে কোন অভিযোগ করেননি। তবুও আমি নিজ উদ্যোগে গত রোববার অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করেছি। কমিটিকে চার দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 05:49 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনাকে ১৬ জুলাই গ্রেপ্তারের পর আদালতে প্রাঙ্গণে তাকে অসম্মান করার যে অভিযোগ উঠেছে তা তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মহা-পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "কেউ আমার কাছে ওই ব্যাপারে কোন অভিযোগ করেননি। তবুও আমি নিজ উদ্যোগে গত রোববার অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করেছি। কমিটিকে চার দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।" কমিটির প্রধান মনিরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটির বাকি দুই সদস্য হচ্ছেন এআইজি (ক্রাইম) জহিরুল ইসলাম এবং উপপুলিশ কমিশনার আব্দুল মালেক। তিনি জানান, যত দ্রুত সম্ভব তারা তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবেন। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে যাওয়া হলেও সেখানে তাকে অসম্মান করা হয় বলে অভিযোগ ওঠে। শুক্রবার হাসিনার সঙ্গে দেখা করে বিশেষ কারাগার থেকে বের হয়ে এসে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আওয়ামী লীগ সভানেত্রী এই অভিযোগ করেছেন বলে সাংবাদিকদের জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এক বিবৃতিতে শেখ হাসিনার গ্রেপ্তার প্রক্রিয়ার সমালোচনা করেন। বিডিনিউজ ট ুয়েন্টিফোর ডটকম/ এলএইচ/এমএইচবি/২৩৩৫ ঘ.