ঢাকা, জুলাই ১৯ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা গণপরিষদ শীর্ষ দূর্নীতিবাজদের আগামী নির্বাচনে প্রার্থী হওয়া নিষিদ্ধ করা ও যুদ্ধাপরাধীদের বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টারস ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
অন্য দাবিগুলো হচ্ছে সংস্কারের মাধ্যমে নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার পরিবেশ তৈরি, বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করে তাদের হাতে উন্নয়ন, আইন শৃঙ্খলা , শিক্ষা, স্বাস্থ্য ও ব্যাংক-বীমা পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা।
বাংলাদেশকে গত ১০ বছরে যারা "দূর্নীতিতে চ্যাম্পিয়ন" করে কলংকিত করেছে সংগঠনের নের্তৃবৃন্দ তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, "দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে দূর্নীতিবাজদের বিচার করা চাই।"
দূর্নীতিবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তারা মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়া আহবান জানান ।
বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/এসএম/এসকে ২২১৪ ঘ.
bdnews24