২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার জন্য দুঃখ প্রকাশ করে মতিয়াকে একহাত নিলেন রাজ্জাক

শেখ হাসিনার গ্রেপ্তারকে দুঃখজনক আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। সোমবার গণমাধ্যমে পাঠানো ফ্যাক্স বার্তায় তিনি বলেন আইনগতভাবে সব মামলা মোকাবলা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 05:51 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার গ্রেপ্তারকে দুঃখজনক আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। সোমবার গণমাধ্যমে পাঠানো ফ্যাক্স বার্তায় তিনি বলেন আইনগতভাবে সব মামলা মোকাবলা করা হবে। সংষ্কারপন্থী আব্দুর রাজ্জাক এরপর ফ্যাক্স বার্তার বাকিটুকু জুড়ে সভানেত্রীর পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া মতিয়া চৌধুরীর সমালোচনায় মেতে ওঠেন। তার অভিযোগ: "আজ দলের এই সংকটময় মুহুর্তে ঐক্যের যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে মতিয়া চৌধুরী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংস্কারবাদীদের দোষারোপ করে যে বক্তব্য রেখেছেন তা অনভিপ্রেত।" তিনি বলেন, "কোনও কোনও ক্ষেত্রে দ্বিমত থাকলেও নেত্রীসহ সবাই সংস্কারের পক্ষে। উনি সংস্কারপন্থী, বিশেষ করে সিনিয়র নেতাদের জড়িয়ে যেভাবে বক্তব্য রাখছেন, তা দলকে বিপর্যয় ও বিপত্তির মুখে ঠেলে দিচ্ছে। এটা রহস্যময়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসইউ/পিসি/্এমএইচবি/এসকে/২৩৩৫ ঘ.