২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে বাধা নেই:সাখাওয়াত

ঘরোয়া রাজনীতি শুরু না হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার আইন নিয়ে আলোচনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "তবে এ জন্য দলগুলোকে নির্বাচিত প্রতিনিধি পাঠাতে হবে। সবার জন্যই আলোচনার দুয়ার উন্মুক্ত।" কিন্তু এ পর্যায়ে কমিশন রাজনৈতিক দলগুলোকে আলোচনার বসার জন্য কোনো আহ্বান জানাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘরোয়া রাজনীতি শুরু না হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার আইন নিয়ে আলোচনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "তবে এ জন্য দলগুলোকে নির্বাচিত প্রতিনিধি পাঠাতে হবে। সবার জন্যই আলোচনার দুয়ার উন্মুক্ত।" কিন্তু এ পর্যায়ে কমিশন রাজনৈতিক দলগুলোকে আলোচনার বসার জন্য কোনো আহ্বান জানাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।" রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রশ্নে কমিশনার বলেন, "যে কোনো সংস্কারই আমরা ইতিবাচকভাবে দেখছি। আর আমরা নিবন্ধনের ক্ষেত্রে দলগুলোর যে সংস্কারের কথা বলছি, তা সবই নির্বাচন কেন্দ্রীক। আমরা কোনো নতুন কথাও বলছি না; কোনো কিছু চাপিয়েও দিচ্ছি না। দলগুলোকে সহায়তা করার জন্য এ সব প্রস্তাব করা হয়েছে।" গাজীপুরের শ্রীপুরে শুরু হওয়া ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরির পাইলট প্রকল্পের কাজে তিনি সন্তোষ প্রকাশ করে সাখাওয়াত হোসেন বলেন, "পাইলট প্রকল্পে কমিশন ১০০ ভাগ সফল হতে চলেছে। কেন্দ্রে এসে প্রচুর সংখ্যক মহিলা ভোটার তালিকাভূক্ত হচ্ছেন। এই প্রথমবারের মতো পরিসংখ্যানসহ প্রতিবন্ধীদের ভোটার তালিকাভূক্ত করা হচ্ছে। ভোটদানের সময় তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।" শ্রীপুরের পর আগামী মাসেই কমিশন রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু করবে বলেও তিনি মনে করিয়ে দেন। শ্রীপুরের ভোটারের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে যাবে বলে জানান কমিশনার। একই সঙ্গে সেখানে ভোটারদের জাতীয় পরিচয়পত্রও দেওয়া হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জিএনএ/১৫৪৫ ঘ.