২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি নেতা রেদোয়ান আহমদ আটক

এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমদকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এলডিপির আরেক নেতা এমএ জিন্নাহর বাসায় দলের সভাপতিমণ্ডলীর এক বৈঠক শেষে নিজ বাসায় ফেরার পথে যৌথবাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরিবারের সদস্য ও দলের সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন। রেদোয়ান আহমেদকে আটক করার পর গভীর রাতে তার উত্তরার বাসায় তল্লাশি শুরু করে যৌথবাহিনী। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 05:22 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমদকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এলডিপির আরেক নেতা এমএ জিন্নাহর বাসায় দলের সভাপতিমণ্ডলীর এক বৈঠক শেষে নিজ বাসায় ফেরার পথে যৌথবাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরিবারের সদস্য ও দলের সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন। (আরও তথ্যসহ-১) রেদোয়ান আহমেদকে আটক করার পর গভীর রাতে তার উত্তরার বাসায় তল্লাশি শুরু করে যৌথবাহিনী। রেদোয়ান আহমেদের বাসায় ফোন করা হলে তার মেয়ে পরিচয় দিয়ে একজন বলেন, "আমরা একটি খারাপ খবর শুনেছি।" ফোনের উত্তরদাতা নিজের নাম জানাতে রাজি হননি। তবে যোগাযোগ করা হলে এলডিপির মিডিয়া সেলের প্রধান জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রেদোয়ানকে আটক করার খবরটি নিশ্চিত করেছেন। সাবেক জোট সরকারের মুক্তযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আাহমেদকে কেন আটক করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। মাঝরাতে রেদোয়ান আহমেদের বাসার নিরাপত্তারক্ষী মোসলেম উদ্দীন জানান, "সেনা ও পুলিশ সদস্যরা ১২ টার একটু পরে স্যারের উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ এর এ সড়কের ৩ নম্বর বাসায় এসে তল্লাশি শুরু করেছে। এখনও তল্লাশি চলছে।" তিনি জানান, বাসায় রেদোয়ান আহমেদের মেয়ে ও ছেলের বউ রয়েছেন। ছেলে বাসায় নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচ/এমএইচবি/০১০২ ঘ.