২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের শ্বশুরের বাসায় যৌথবাহিনীর অভিযান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের শ্বশুরের বাসায় রোববার সন্ধ্যায় অভিযান চালায় যৌথবাহিনী। তবে বাসা থেকে কোনো কিছু জব্দ করা হয়নি বলে জানা গেছে। তারেক রহমানের শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের ধানমন্ডির ৫ নং সড়কে ৪০ নম্বর বাসা 'মাহবুব ভবনের' তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে যৌথবাহিনীর বাসায় আসার খবর স্বীকার করে বলেন, ''সাদা পোশাকে যৌথবাহিনীর তিন সদস্য ম্যাডামের (তারেকের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু) সঙ্গে কথা বলে চলে গেছেন। ওই সময় গেইটের বাইরে যৌথবাহিনীর একটি গাড়ি ছিল।'' (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন (বিডিনিউজ টুয়েন্টেফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের শ্বশুরের বাসায় রোববার সন্ধ্যায় অভিযান চালায় যৌথবাহিনী। তবে বাসা থেকে কোনো কিছু জব্দ করা হয়নি বলে জানা গেছে। তারেক রহমানের শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের ধানমন্ডির ৫ নং সড়কে ৪০ নম্বর বাসা 'মাহবুব ভবনের' তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে যৌথবাহিনীর বাসায় আসার খবর স্বীকার করে বলেন, ''সাদা পোশাকে যৌথবাহিনীর তিন সদস্য ম্যাডামের (তারেকের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু) সঙ্গে কথা বলে চলে গেছেন। ওই সময় গেইটের বাইরে যৌথবাহিনীর একটি গাড়ি ছিল।'' (আরও তথ্যসহ-১) বর্তমানে তারেকে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এই বাসাতেই থাকেন। অভিযানের সময় তারা বাসায় ছিলেন না বলে বাসার তত্ত্বাবধায়ক জানান। তবে যৌথবাহিনীর সদস্যরা সে সময় বাসায় অবস্থানরত তারেক রহমানের ভায়েরা, সাবেক নৌ কর্মকর্তা শফিউজ্জামানকে নানা প্রশ্ন করেন বলে জানা গেছে। ওই বাসার পাশে দর্জির দোকান 'পিয়া ফ্যাশন টেইলার্সের' প্রধান দর্জি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''যৌথবাহিনীর তিনটি গাড়ি এসেছিল। কয়েকজন সদস্য বাড়িতে ঢোকেন। আধাঘন্টা থেকে তারা চলে গেছেন।'' জানা গেছে, সন্ধ্যা ৬টায় যৌথবাহিনীর সদস্যরা 'মাহবুব ভবনের' সামনে অবস্থান নেয়। কয়েকজন সদস্য বাসায় প্রবেশ করে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল বান্দ বানুর সঙ্গে কথা বলেন। তারা ৩০ মিনিটেরও বেশি সময়ে সেখানে ছিলেন। এ ব্যাপারে ধানমন্ডি থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, যৌথবাহিনীর এই অভিযানের ব্যাপারে তারা কিছুই জানেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এএইচবি/এসএম/এমএইচবি/২১৪৭ ঘ.