২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালু আরও ৫ দিনের রিমান্ডে

তিন দফায় ১১ দিন রিমান্ড শেষে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুকে আরও ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিন দফায় ১১ দিন রিমান্ড শেষে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুকে আরও ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার বিকেল ৪টায় ঢাকা জেলার প্রথম শ্রেণীর হাকিম সালমা সিদ্দিকা মাহতাব এই রিমান্ড মঞ্জুর করেন। সরকারি ত্রাণের টিন, কম্বল, চাল আত্মসাতের অভিযোগে তেজগাঁও থানার মামলায় ১১ দিনের রিমান্ড শেষে ফালুকে রোববার দুপুরে প্রথমে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। এই আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে অন্তরীণ রাখার আদেশ দেন। পরে বিকাল চারটার দিকে আশুলিয়া থানার আরেকটি টিন আত্মসাতের মামলায় মোসাদ্দেক আলী ফালুকে ঢাকা জেলার প্রথম শ্রেণীর হাকিম আদালতে হাজির করা হয়। একই তদন্ত কর্মকর্তা ফালুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ড চান। শুনানি শেষে হাকিম সালমা সিদ্দিকা মাহতাব ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। গত ১০ ফেব্র"য়ারি সাংহাই বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ থেকে ৬৫০টি ত্রাণের টিন উদ্ধারের ঘটনায় মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে আশুলিয়া থানায় এই মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন এ মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছে। যৌথবাহিনী গত ৪ ফেব্র"য়ারি মোসাদ্দেক আলী ফালুকে তার পুরনো ডিওএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১২২ ঘ.