২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ শফি চৌধুরীকে গ্রেপ্তারে পরোয়ানা

ত্রাণের টিন আত্মসাত মামলায় সিলেট-২ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের সাবেক বিএনপি সাংসদ শফি চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 03:20 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

সিলেট, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাত মামলায় সিলেট-২ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের সাবেক বিএনপি সাংসদ শফি চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রোববার সদর আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল হাই আল মাহমুদ সাবেক সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৮ জুনের মধ্যে আদালতে হাজির না হলে আসামীর অনুপস্থিতিতেই বিচার শুরু হবে বলে আদালত জানায়। শফি চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্র এদিন আদালতে গৃহিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনূর আহমেদ অভিযোগপত্র দাখিল করেন। গত ১৬ ফেব্র"য়ারি রাতে দক্ষিণ সুরমা থানার দাউদপুর গ্রামে শফি চৌধুরীর বাড়ি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ১০০ বান্ডিল ত্রাণের ঢেউ টিন ও ৩২ টিন বিস্কুট উদ্ধার করা হয়। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করে। তবে ঘটনার পর থেকেই শফি চৌধুরী পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৮ ঘ.