২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে 'পরিবারতন্ত্রের' অবসান চান সাবেক হুইপ আশরাফ

কাউকে সরানোর জন্য নয়, দলে গণতন্ত্র চর্চা, পরিবারতন্ত্রের অবসান ও ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্যই নেতাকর্মীরা বিএনপির সংস্কার চান বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও সাবেক হুইপ আশরাফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কাউকে সরানোর জন্য নয়, দলে গণতন্ত্র চর্চা, পরিবারতন্ত্রের অবসান ও ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্যই নেতাকর্মীরা বিএনপির সংস্কার চান বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও সাবেক হুইপ আশরাফ হোসেন। রোববার মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করার পর আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, "আমাদের সংস্কার প্রস্তাবের মূল উদ্দেশ্য দলে গণতন্ত্র চর্চা, পরিবারতন্ত্রের উচ্ছেদ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কোনো ব্যক্তিকে অপসারণের জন্য সংস্কার রূপরেখা তৈরি হচ্ছে না।'' বিএনপির একদল নেতা গত কিছুদিন ধরে প্রায় প্রতিদিন দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বাসায় জড়ো হচ্ছেন। তারা তার সঙ্গে দেখা করছেন এবং সাংবাদিকদের কাছে তথাকথিত সংস্কার বিষয়ে কথা বলছেন। রোববার দুপুরেও যুগ্মমহাসচিব আশরাফ হোসেন, সাবেক সাংসদ আবদুল আলীম, নজির হোসেন, প্রকৌশলী শহীদুজ্জামান, জহির উদ্দিন স্বপনসহ ১২ জন নেতা দলের মহাসচিবের বাসায় যান। আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, সংস্কার প্রস্তাবের খসড়া তৈরির জন্য বিএনপিতে কাজ চলছে। তবে সংস্কারের রূপরেখা কবে প্রকাশ করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। প্রবীণ নেতা আবদুল আলীম দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স