২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন সচিবালয় স্বাধীন করার উদ্যোগকে স্বাগত জানালেন দুই কমিশনার

নির্বাচন কমিশন সচিবলায়কে প্রাধানমন্ত্রীর কার্যালয় (এখন প্রধান উপদেষ্টার কার্যালয়) থেকে আলাদা করে স্বাধীন করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে কমিশনের কার্যালয়ে তারা সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 12:05 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নির্বাচন কমিশন সচিবলায়কে প্রাধানমন্ত্রীর কার্যালয় (এখন প্রধান উপদেষ্টার কার্যালয়) থেকে আলাদা করে স্বাধীন করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে কমিশনের কার্যালয়ে তারা সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। ছহুল হোসাইন বলেন, "সরকারের এই সিদ্ধান্তটি অবশ্যই ভালো সিদ্ধান্ত। কমিশন সচিবালয়কে স্বাধীন করার বিষয়ে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তা অনেকদিনের প্রত্যাশা ছিল।এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে কমিশন সচিবালয় স্বাধীনভাবে কাজ করতে পারবে। " সাখাওয়াত হোসেন বলেন, " কমিশন সচিবালয়কে স্বাধীন করার বিষয়ে আমরা অনেকের সঙ্গে আলোচনা করেছি। কয়েকজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের মতামতও নেওয়া হয়েছে।" তিনি জানান, এ জন্য কমিশনের খসড়া আইনটি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে আইনে পরিনত করবেন। আইনটি করা হলে সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক করে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে। স্বাধীন কমিশন সচিবালয় জবাবদিহি করবে জাতীয় সংসদে। উল্লেখ্য, শনিবার উপদেষ্টা পরিষদের সভায় স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসি/১৭৫৮ ঘ.