২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই মিলে আলোচনা করেই সংস্কার: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, কার্য নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ীই দলে সংস্কার আনতে হবে। তিনি দাবি করেছেন, তার দলই পারবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের শান্তি ফিরিয়ে আনতে। শনিবার সকালে আওয়ামী লীগের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 04:50 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, কার্য নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ীই দলে সংস্কার আনতে হবে। তিনি দাবি করেছেন, তার দলই পারবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের শান্তি ফিরিয়ে আনতে। শনিবার সকালে আওয়ামী লীগের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব বলেন। এরপর সকাল আটটা পঁচিশ মিনিটের দিকে তিনি দলের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরীসহ উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে ৩২ নম্বর সড়কের বিখ্যাত বাড়িটিতে যান। তিনি সেখানে তাদের নিয়ে দেড় ঘণ্টা বৈঠক করেন। সাংবাদিকদের শেখ হাসিনা বলেন, "আজ সময় এসেছে মূল্যায়ন করার। স্বাধীনতার পর ৩৬ বছরের মধ্যে আওয়ামী লীগ মাত্র সাড়ে নয় বছর ক্ষমতায় ছিলো। এই সাড়ে নয় বছর দেশের মানুষ কি পেয়েছে। আর, বাকি সময় যারা ক্ষমতায় ছিলো তারা কি দিতে পেরেছে দেশের মানুষের তা তুলনা করা উচিত।" আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে দাবি করে এবং চার দলীয় জোট সরকারের সময় দলীয় নেতা-কর্মীদের ওপর রাজনৈতিক নিপীড়ন করা হয়েছে অভিযোগ করে হাসিনা বলেন, জনগণের দাবি আদায়ের লক্ষে সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। অত্যাচার-নির্যাতন করে এই সংগঠনকে নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামী লীগই পারবে দেশকে কাাঙ্খিত লক্ষে পৌঁছে দিতে। একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিনা বলেন, "এটাতো স্বাভাবিক। যে গাছে ফল থাকে সে গাছেই ঢিলটা পড়ে। নিষ্ফলা গাছে তো ঢিলটা পড়ে না। আওয়ামী লীগ জণগনের দল বলেই বারবার তারাই আঘাতের সম্মুখীন হয়। এখনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু, আবারো আওয়ামী লীগ উঠে আসবে।" তার বিভিন্ন বক্তব্যের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একজন প্রবীন নেতার বক্তব্যের প্রতি র্দষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "যেটা সত্য ও ন্যায়সঙ্গত আমি সেটাই বলি। জনগণের স্বার্থে আমি কথা বলবোই। কেউ খুশী হবেন, কেউ হবেন না। কারো ভালো লাগবে, আবার কারো ভালো লাগবে না। সেটা তো বড় কথা না, জনগণের কল্যাণে যেটা আমি দেখবো সেটাই বলবো। কেউ খুশি হলো কী হলো না তা দেখে আমি কথা বলবো না।" তিনি বলেন,"সত্য কথা শুনতে কারো খারাপ লাগলে আমার কিছু করার নেই। আমি তো শুধু তেল দিতে পারবো না। ন্যায় ও সত্য কথা আমি বলে যাবো। এটাই হচ্ছে আমার কথা। তাতে যা হোক হবে। আমি যখন বলেছিলাম এই সরকারকে কার্যক্রম রেটিফাই করে দেবো তখন তত্ত্বাবধায়ক সরকারের আমার এক উপদেষ্টা বললেন আমি রেটিফাই করার কে ? তাহলে তো আমার আর কোন দায়িত্ব থাকে না। কাজেই আমার ওপর দোষ দিয়ে তো লাভ নেই।" খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি এবং ৩০ এপ্রিলের ঘোষণার মতো ঘটনা যেনো আর না ঘটে তার জন্যই সংস্কার প্রয়োজন বলে দলের এক নেতার বক্তব্যের জবাবে হাসিনা বলেন, "সিঙ্গাপুরে বসে তো আর বাংলাদেশকে দেখলে হবে না। তখনকার পরিস্থিতিও তো বিবেচনা করতে হবে। আর, ২০০১ সালে খেলাফত মজলিশকে সঙ্গে নিয়ে চারদলীয় জোট যখন আওয়ামী লীগের ক্ষমতায় আসা ঠেকিয়েছিলো তখন এই চেতনাটা কোথায় গিয়েছিলো ? খেলাফত মজলিশ ধর্ম নিরপেক্ষতা ও অসা