২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন দেখে যেতে না পারায় দুঃখ থেকে গেল: বিউটেনিস

বাংলাদেশে নির্বাচন দেখে যেতে না পারায় দুঃখ থেকে গেল যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিসের। বৃহস্পতিবার রাতে বারিধারায় দূতাবাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিউটেনিস তার এই দুঃখের কথা জানান। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হলেও বিউটেনিসের বিদায় উপলক্ষে ঢাকার দূতাবাস বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রদূত বলেন, ''আমি চলে যাচ্ছি। তবে বাংলাদেশে নির্বাচন দেখে যেতে পারলাম না বলে দুঃখ থেকে গেলো। আশা করি, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।'' তিনি বলেন, "বাংলাদেশে এটাই আমার শেষ অনুষ্ঠান।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:26 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)