ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবীকে রোববার তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
অস্ত্রের মুখে বাড়ি দখল ও লুটপাটের অভিযোগে লবীকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১১ মার্চ গুলশান থানায় লবীর বিরুদ্ধে এই মামলাটি করেন মো. জাকারিয়া খান জুলু। মামলার অভিযোগে বলা হয়, লবী ও তার সঙ্গীরা ২০০৩ সালের ১৪ আগস্ট বনানীর একটি বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করে অস্ত্রের মুখে বাড়ি দখল করে নেন । এ সময় তারা ১০ লাখ টাকাও লুট করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/জেকে/১৭০১ ঘ.
bdnews24