২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি আইন ভঙ্গের অভিযোগে জলিল--বাবর চার দিনের রিমান্ডে

গ্রেপ্তারের একদিন পর আব্দুল জলিলকে জরুরি আইন লংঘনের অভিযোগে চারদিন রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার রাতে আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক বিএনপি সাংসদ ও ব্যবসায়ী এম এ হাসেমকেও জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। সোমবার বিকেলে প্রায় এক ঘন্টার এক ঝটিকা অভিযানে যৌথবাহিনী এই তিনজনকে আটক করে। এরপর মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় সারাদেশে অভিযানে মোট নয়জন শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--গ্রেপ্তারের একদিন পর আব্দুল জলিলকে জরুরি আইন লংঘনের অভিযোগে চারদিন রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার রাতে আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক বিএনপি সাংসদ ও ব্যবসায়ী এম এ হাসেমকেও জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। সোমবার বিকেলে প্রায় এক ঘন্টার এক ঝটিকা অভিযানে যৌথবাহিনী এই তিনজনকে আটক করে। এরপর মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় সারাদেশে অভিযানে মোট নয়জন শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, ফজলুর রহমান পটল, অধ্যাপক রফিকুল ইসলাম ও মেয়র কামরানকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সোমবার রাতে অভিযানকালে বরিশালে মেয়র মজিবর রহমান সরোয়ার, কুষ্টিয়ায় বিএনপির সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ সারাদেশে আরও কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতেও তল্লাশি চালায় যৌথবাহিনী। সোমবার বিকেলে গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে দেশের নিরাপত্তা বিঘ