২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী আলতাফ হোসেন কারাগারে

গ্রেপ্তার হওয়া সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে বিএনপির এ নেতাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক শফিক আনোয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- গ্রেপ্তার হওয়া সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে বিএনপির এ নেতাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক শফিক আনোয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক বাণিজ্যমন্ত্রীর পে আদালতে জামিনের আবেদন করা হলেও তার শুনানি হয়নি। আলতাফ হোসেনের আইনজীবীরা কারাগারে তাকে ডিভিশন দেওয়ার আবেদন জানালে বিচারক জেল কোডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপকে নির্দেশ দেন। তার বিরুদ্ধে আটকাদেশেরও প্রস্তাব করা হয়েছে। আলতাফ হোসেনের বিরুদ্ধে গুলশান থানায় করা সাধারণ ডায়েরিতে(জিডি) অভিযোগ করা হয়, তিনি বিগত জোট সরকারের আমলে বাণিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হন। নিজ বাসায় বসে সরকারবিরোধী এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার সময় তাকে গ্রেপ্তার করার হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ--পরিদর্শক মো. বাবুল হোসেন বলেন, সাবেক মন্ত্রী দেশবিরোধী কাজে লিপ্ত থেকে জরুরি মতা আইনের ১৫ ধারা লংঘন করেছেন। তাই এ সব কার্যক্রম থেকে নিবৃত্ত রাখার জন্য তাকে আটক রাখার প্রয়োজন রয়েছে। আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া বলেন, "আলতাফ হোসেন ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাই কারাগারে তাকে ডিভিশন দেওয়া উচিত।" মঙ্গলবার ভোররাতে রাজধানীর গুলশানের বাসা থেকে যৌথবাহিনী আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে। একইরাতে সাবেক এ মন্ত্রীর পটুয়াখালীর দুটি বাড়িতেও অভিযান চালায় যৌথবাহিনী। ওই অভিযানে দুটি বন্দুক, ৯৯ রাউন্ড গুলি, ৯৩৩ পিস শাড়ি ও ১৬০ পিস লুঙ্গি উদ্ধার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএফ/এমআই/১৮৩১ ঘ.