২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোকে নিয়ে সিঙ্গাপুর যাননি খালেদা

সব প্রস্তুতি সত্ত্বেও হঠাৎ অসুস্থ হয়ে পড়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে সোমবার রাতে সিঙ্গাপুর যাননি খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 12:25 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সোমবার রাতে বিএনপির মুখপাত্র নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, চিকিৎসার জন্য দলীয় নেত্রীর সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। তবে তা বাতিল করা হয়েছে।

বিদেশ যেতে খালেদা জিয়ার ওপর কোনো চাপ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, সে রকম কিছু নেই বলেই তিনি মনে করেন।

দলের সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার রাত সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, ‘‘ম্যাডাম অসুস্থ হয়ে পড়ায় আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন না। ম্যাডাম অসুস্থ শরীরে বিমান ভ্রমণ করতে পারবেন না বলে সফর বাতিল করা হয়েছে।’’