২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকা দেখা করলেন খালেদার সঙ্গে

বিএনপি নগর সভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা শনিবার সন্ধ্যায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 08:32 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়কে খালেদার বাসভবনে সন্ধ্যা ৭টা থেকে তিনি প্রায় সোয়া এক ঘন্টা অবস্থান করেন।

সাক্ষাতের পর সাদেক হোসেন খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, ‘‘নেত্রীর সঙ্গে কুশল বিনিময় করেছি। তিনি দলের মহানগর নেতা-কর্মীদের খোঁজ-খবর জানতে চেয়েছেন। আমি সে বিষয়ে তাঁকে অবহিত করেছি।’’

খালেদা জিয়ার ওমরাহ হজ করতে যাওয়ার ব্যাপারে কোন আলাপ হয়েছে কীনা জানতে চাইলে খোকা বলেন, “নেত্রী ওমরাহ হজে যাওয়ার কথা জানিয়েছেন। তবে দিনক্ষণ এখনো ঠিক করেননি।”

এর আগে বিকেলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সাংসদ ড. মুশফিকুর রহমান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

শুক্রবার দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন।