পল্টনে শিবির কর্মী হত্যা মামলায় হাসিনাসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
গত বছর ২৮ অক্টোবর পল্টন ময়দানে শিবির কর্মী হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৪ দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় মূখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে ২২ এপ্রিল। পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এনামুল হকের দেওয়া এ অভিযোগপত্রে বলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
পল্টন থানা জামায়াতে ইসলামীর আমীর এ টি এম সিরাজুল হক ২৯ অক্টোবর এ মামলা দায়ের করেন।
অভিযুক্ত অন্য নেতাকর্মীরা হলেন, আবদুল জলিল, মোহাম্মদ নাসিম, মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাহারা খাতুন, হাজী মোহাম্মদ সেলিম, ডা. এইচ বি এম ইকবাল, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
