২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল

এবার স্বাধীনতা দিবসে খালেদা জিয়া স্মৃতিসৌধে যাচ্ছেন না। শনিবার ঘোষিত দলের কর্মসূচি অনুযায়ী তার স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল। তবে দলের শীর্ষ পর্যায়ের একটি সূত্র নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, ‘বিশেষ’ কারণে ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। এর বেশি কিছু তিনি জানাননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

স্বাধীনতা দিবসে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণেরও কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু সেখানেও তিনি যাচ্ছেন না বলে সূত্রটি নিশ্চিত করেছে। তবে বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়াসহ দলের সিনিয়র নেতারা দুটি স্থানেই যেতে পারেন বলে জানা গেছে।  

শনিবার ঘোষিত বিএনপির স্বাধীনতা দিবসের কর্মসূচিতে বলা হয়েছিল,  চেয়ারপারসন খালেদা জিয়া ২৬ মার্চ ভোর সাড়ে ৬টায় সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এরপর তিনি সকাল সাড়ে ৭টায় জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য দেবেন।

নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব সাইফুল ইসলামের কাছে স্বাধীনতা দিবসে নেত্রীর  কোনো কর্মসূচি আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন “আপাতত  কাল (সোমবার) কোনো কর্মসূচি নেই।”    

শেখ হাসিনা বিদেশে থাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ সিনিয়র নেতারা স্বাধীনতা দিবসে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবেন এবং সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। আবদুল জলিল নফহবংি২৪.পড়স  কে এই কর্মসূচির কথা জানিয়েছেন।