সংস্কারের পর দ্রুত নির্বাচন চায় ইউএস এইড
মার্কিন সাহায্য সংস্থা ইউএস এইড নির্বাচনী আইন সংস্কারের পর এ দেশে দ্রুত নির্বাচন চায়। ইউএস এইড এর ‘চেয়ার অব ডোনার’ টড ফোরেনসনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই অভিমত ব্যক্ত করেন।
পরে টড ফরেনসন সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি নির্বাচন কমিশনের যা কিছু সংস্কার করা প্রয়োজন, তার সবই দ্রুত শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব এ দেশে নির্বাচন হওয়াই ভাল।’’
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাব পেলে তারা আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার বিষয়টি ভেবে দেখবেন।
