২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত ১৫ ফেব্র“য়ারি নির্বাচনের সিইসি অবশেষে বললেন

এক দশক পর মুখ খুললেন ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারির বিতর্কিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এ কে এম সাদেক। তিনি বললেন, ওই নির্বাচনে পোলিং অফিসারদের অনেক অত্যাচার করা হয়। এদের অনেকে ভোট কেন্দ্র ছেড়ে পালিয়ে যায়। তাই ওই নির্বাচন সুষ্ঠু না হওয়াটাই ছিল স্বাভাবিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

তিনি নির্বাচন করার পক্ষে সাফাই গেয়ে বলেন, তখন এই নির্বাচন না করে কোনো উপায় ছিলো না। নইলে সহিংসতা আরো বেশি হতো।

বিচারপতি সাদেক মঙ্গলবার বর্তমান সিইসি ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ১৫ ফেব্র“য়ারির ওই একতরফা নির্বাচনের জের ধরে তাকে পরে সিইসির পদ থেকে বিদায় নিতে হয়।

প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৫ ফেব্র“য়ারির নির্বাচনে আওয়ামী লীগের কোনো পোলিং এজেন্ট ছিলো না। পোলিং অফিসারদের অনেক অত্যাচার করা হয়; অনেকে ভোট কেন্দ্র ছেড়ে পালিয়ে যান। এ সব কারণে নির্বাচন যে সুষ্ঠু হবে না -- এটাই স্বাভাবিক।”

বিচারপতি সাদেক ‘মানবাধিকার কমিশন’ নামে একটি বেসরকারি সংস্থার  চেয়ারম্যান হিসেবে ১২ সদস্যর একটি প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার বিকেলে বর্তমান সিইসির সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, স্মারকলিপিতে তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। এরমধ্যে বাধ্যতামূলক নাগরিক পরিচয়পত্র, সামরিক -- বেসামরিক কর্মকর্তাদের অবসর নেওয়ার  তিন বছর আগে নির্বাচনে

অংশ না নেওয়ার বিধান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রয়োজনে সংসদ সদস্য পদ বাতিল, দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা -- ইত্যাদি রয়েছে।