সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৯
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে মঙ্গলবার আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে সোমবার রাতে দুটি অভিযানে মহানগর ছাত্রদল সভাপতি জিয়াউলসহ আট জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকেল ৫টায় নগর ভবন থেকে প্রকৌশলী সাইফুল ইসলামকে আটক করে ইসলামপুরের র্যাব--৯ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার গ্রেপ্তারের ব্যাপারে সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন কামরান নফহবংি২৪.পড়স - কে জানান, দুর্নীতির অভিযোগে তাকে আটক করা হয়েছে। এই অভিযোগে আপাতত তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান মন্ত্রণালয়ের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকৌশলী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগর ভবনে অভিযান চালালে মেয়র কামরানকে গ্রেপ্তার করা হচ্ছে বলে নগরীতে গুজব ছড়িয়ে পড়ে।
সোমবার গভীর রাতে সিলেট মহানগর ছাত্রদল সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুরসহ সাতজনকে সড়ক ও জনপথের ক্লাব থেকে গ্রেপ্তার করা হয়। একটি সূত্র জানায় জুয়ার আসর থেকে মদ্যপ অবস্থায় তাদের আটক করে র্যাব।
অন্য আটককৃতরা হলেন মহানগর ছাত্রদলের সহ--সভাপতি ওমর আশরাফ ইমন, সহ-- সভাপতি ইসাম আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা মিলাদ আহমদ, মল্লিক আহমদ চৌধুরী, ঠিকাদার মোজ্জাম্মেল আহমদ নান্টু ও নাজাত কবির।
র্যাব এর সার্জেন্ট এম এ বাসেত এদের গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।
একই রাতে র্যাব--এর আরেকটি অভিযানে সিলেটের শাহজালাল উপ--শহর থেকে মহানগরী ছাত্রদল নেতা দিনার আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সার্জেন্ট বাসেত।
