২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ের মধ্যে নির্বাচনী আইন সংস্কার করতে চায় কমিশন

জুলাইয়ের মধ্যে সব ধরনের নির্বাচনী আইনের সংস্কার শেষ করতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘‘আমরা নির্বাচনী আইনগুলো জুলাই নাগাদ সংস্কার করার কাজ শেষ করে আমরা তা গেজেট আকারে প্রকাশ করতে চাই। আমরা এমনভাবে আইনগুলো সংস্কার করার কথা ভাবছি, যেনো এগুলো আবারও সংস্কার করতে না হয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 07:19 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এ সব সংস্কারের মধ্যে রাজনৈতিক দলগুলোর বাধ্যতামূলক নিবন্ধনের বিষয়টি রয়েছে -- এ কথা মনে করিয়ে দিয়ে সাখাওয়াত বলেন, “তিনটি কারণে আমরা এ বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছি। রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক স্বচ্ছতা আনা, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা এবং অরাজনৈতিক ব্যক্তিরা যেনো হুট করে রাজনীতিতে আসতে না পারে; এ জন্য  আইন করা হচ্ছে, যেনো সরকারি কর্মকর্তা -- কর্মচারিরা অবসর নেওয়ার তিন বছরের মধ্যে আর রাজনীতিতে যোগ দিতে পারবেন না।”

এদিকে বুধবার বিকেলে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পরে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন চাইলে তারা কারিগরি ও প্রশিক্ষণমূলক সহযোগিতাসহ সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত।