আ. লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কাজী ইউসুফের জানাজা অনুষ্ঠিত
আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. কাজী আবু ইউসুফের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
মরহুমের জানাজায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, কাজী জাফরুল্লাহসহ আরও অনেক নেতা।
উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মুকুল বোস, অসীম কুমার উকিল প্রমুখ। দলীয় নেতা---কর্মীরা মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
এরপর তার মরদেহ ফরিদপুরের ভাঙা থানার কাউলিবেড়া গ্রামে পারবারিক গোরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়।
সোমবার রাত ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদপুর-- ৫ আসনের সাবেক এই সাংসদ। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, তিন ভাইসহ বহু আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
মরহুম ডা. আবু ইউসুফ শেখ হাসিনা ও কাজী জাফরুল্লাহর আত্মীয়।
