২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের জামিন আবেদন ফের নাকচ

বেআইনিভাবে বিদেশি মুদ্রা নিজ হেফাজতে রাখার অভিযোগের মামলায় বুধবার সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের জামিন প্রার্থনা করা হলে ঢাকার মহানগর দায়রা জজ মো. মমিন উল্লাহ তা নাকচ করে দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

গত চার ফেব্র“য়ারি রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসা থেকে চার হাজার ৬০০ মার্কিন ডলার, ১৭ হাজার বাথ, ৪১৮ সিঙ্গাপুর ডলার, ৪১ রিংগিত এবং ৪৭ লাখ ৩৯ হাজার টাকার সোনা কেনার রশিদসহ বেশকিছু মালামাল উদ্ধার করে যৌথবাহিনী।

২৫ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব দিয়ে বের হওয়ার পর মির্জা আব্বাসকে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ (২) ধারায় গ্রেপ্তার করা হয়।

পরদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ওইদিন আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মূখ্য মহানগর হাকিম আদালতে তার জামিন নামঞ্জুর হওয়ায় বুধবার মহাগনর দায়রা জজ আদালতে আবার তার  জামিন  আবেদন  জানানো  হয়। তার পক্ষে আবেদন করেন  আইনজীবী সানাউল্লাহ মিয়া।