শেখ হাসিনার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
চীেনর িবদায়ী রাੈચদূত চাই িশ আশা পચকাশ কেরেছন অবাধ৴ সুੋઓ ও িনরেপਉ িনবাગচেনর মাধઘেম বাংলােদেশ সবার কােছ গઝহনেযাগઘ একিট সরকার গিঠত হেব৷
চীনের বিদায়ী রাষ্ট্রদূত চাই শি আশা প্রকাশ করেছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সবার কাছে গ্রহনযোগ্য একটি সরকার গঠিত হবে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে চাই শি এই আশা জানান।
চীনের রাষ্ট্রদূত সোমবার দুপুরে সুধা সদনে সস্ত্রীক আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাত করেন। তিনি বেলা পৌনে ১২ টায় সুধা সদনে এসে এক ঘন্টারও বেশী সময় সেখানে অবস্থান করেন।
সাক্ষাত শেষে চাই শি ও তার স্ত্রীকে গাড়ি বারান্দা পর্যন্ত এগিয়ে দেন শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই সাক্ষাতকালে শেখ হাসিনা ও চাই শির মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা সাংবাদিকদের জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন আশা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে সবার কাছে একটি সরকার গঠিত হবে।
এর আগে চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন,“আমি আশা করি বাংলাদেশে স্থিতিশীলতা,শান্তি ও উন্নয়ন বজায় থাকবে।”
তিনি বলেন,“আমি বাংলাদেশকে আমার দ্বিতীয় মাতৃভূমি বলে মনে করি। এজন্য, সবাইকে বিদায় জানাতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু, বিদায় জানাতেই হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্যাহ, ওবায়দুল কাদের, সৈয়দ আবুল হোসেন ও সাবেক ক’টনীতিক জিয়াউদ্দিন।
