বাঘায় পৌর চেয়ারম্যান ও আ. লীগ নেতা আটক
বাঘা পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করেছে র্যাব।
এসময় তার আরও দুই সহযোগী রবি ও রাকিবকেও আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পালিয়ে থাকার পর চেয়ারম্যান আক্কাস আলী মঙ্গলবার একটি প্রতারণা মামলায় জামিন নেওয়ার পর বাঘা সদরে যায়। খবর পেয়ে র্যাব সদস্যরা বাঘার নারায়ণপুর বাজারে অভিযান চালায়। এসময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে না পালানোর জন্য ঘোষণা দেয়। এরপর আককাস নিজেই র্যাবের কাছে ধরা দেয়।
পরে তাকে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
