২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে জয়নাল হাজারীর বাড়িতে দুদকের নোটিশ

পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ জয়নাল হাজারীর বাড়ি ‘শৈলকুটিরে’ নোটিশ ঝুলিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 06:23 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার দুপুরে দুদক ফেনী জেলার কর্মকর্তা সফিকুর রহমান ভূঁইয়া ও কেন্দ্রীয় অফিসের বার্তাবাহক খোরশেদ আলম মাস্টার পাড়ার শৈল কুটিরের গেটে নোটিশ ঝুলিয়ে দেন।

এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা, হাজারীর ছোট বোন খোদেজা বেগম ও বড় ভাইয়ের ছেলে ওয়ার্ড কমিশনার টিটু হাজারী উপস্থিত ছিলেন।

কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত নোটিশে আগামী ৭২ ঘন্টার মধ্যে হাজারীকে তার সকল স্থাবর-- অস্থাবর সম্পদের হিসাব দুদকের কাছে পেশ করতে বলা হয়েছে। তা না হলে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

২০০১ সালের ১৬ আগস্ট গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান জয়নাল হাজারী।