২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাত

নরওয়ের রাষ্ট্রদূত ইনজেবজর্গ স্টফরিং বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বনানীর হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 08:11 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সৌজন্য এ সাক্ষাতে দেশের বর্তমান পরিস্থিতি ও দু‘দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। 

এ সময়ে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও সাবেক উপদেষ্টা রিয়াজ রহমান ও যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এবং দূতাবাসের ডেপুটি চিফ হান্স পিটার মেলবি উপস্থিত ছিলেন।