২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি শামসুল হুদা ও ইসি ছহুল হোসেইন শপথ নিয়েছেন

প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক পানি সম্পদ সচিব ড. এ এটি এম শামসুল হুদা এবং  নির্বাচন কমিশনার পদে সাবেক আইন সচিব মুহাম্মদ ছহুল হোসেইন শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সোমবার দুপুরে নিজের খাস কামরায় তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। শপথ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহ্মাদ ফজলুল করিম উপস্থিত ছিলেন।

৩১ জানুয়ারি  ভারপ্রাপ্ত সিইসি বিচারপতি মাহফুজুর রহমানসহ পাঁচ নির্বাচন কমিশনার একযোগে পদত্যাগ করলে কমিশনার শূন্য হয়ে পড়ে নির্বাচন কমিশন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ গত ২১ জানুয়ারি ছুটিতে থাকা অবস্থায় পদত্যাগ করেন।

১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর প্রথমে ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত এবং পরে ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বাতিল করা হয়।