২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের মৃত্যুতে আ.লীগ নেতা জিল্লুরের প্রতিক্রিয়া

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান মনে করেন আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ায় বাংলাদেশের মৌলবাদীরা উৎসাহিত হবার আশংকা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, জিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান মনে করেন আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ায় বাংলাদেশের মৌলবাদীরা উৎসাহিত হবার আশংকা রয়েছে। শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যেই আল-কায়দা এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। মৌলবাদীদের লক্ষ্য সব সময়ই অভিন্ন। জিল্লুর রহমান আরো বলেন,"বেনজির ভুট্টো সাহসী নেত্রী ছিলেন। তার ওপর আক্রমণ হতে পারে জেনেও শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি পাকিস্তানে ফিরে এসেছিলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএ/১৬৩৪ঘ.