ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের প্রতি কটূক্তি করার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানহানির মামলা হয়েছে।
দুপুর ১২টার দিকে অতিরিক্ত প্রধান বিচারবিভাগীয় হাকিম তরিকুল ইসলামের আদালতে মামলাটি করেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল হালিম। বিচারক আগামী ৩ মার্চের মধ্যে কাদের মোল্লাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
মামলার আর্জিতে বাদী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিশ্বাসী, স্বাধীনতা যুদ্ধে ষড়যন্ত্রকারী কাদের মোল্লা মুক্তিযোদ্ধাদের কটূক্তি করে মানহানিকর বক্তৃতা দিয়ে যাচ্ছেন। স
bdnews24