ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ বলেছে, সরকারের একার পক্ষে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয়। দুর্যোগ মোকাবেলায় সব শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে সর্বদলীয় ত্রাণ কমিটি গঠন করতে হবে।
একইসঙ্গে ত্রাণ কার্যক্রম আরো নিবিড়ভাবে পরিচালনার জন্য সরকারের সদর দপ্তর বরিশালে স্থানান্তর করারও দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
সোমবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান দুর্গত এলাকার পরিস্থিতি তুলে ধরেন।
সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল মান্নান যথাক্রমে শনিবার ও রোববার বরগুনায় ত্রাণ বিতরণ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আব্দুল মান্নান।
তিনি বলেন, "সরকারের একার পক্ষে এ দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। দল-মত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। সর্বদলীয় ত্রাণ কমিটি গঠন করে দ্রুত দূর্গত মানুষের কাছে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করতে হবে।"
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, " "যুদ্ধকালীন পরিস্থিতির মত জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারের সদর দপ্তর দেশের বরিশালে নিতে হবে। প্রত্যেক জেলায় একজন করে সচিব ও উপজেলায় একজন করে যুগ্ম-সচিব পাঠাতে হবে। যেনো তারা দূর্গত এলাকায় অবস্থান করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন। ত্রাণ কার্যক্রমে সবাকে কার্যকর কমিটি করতে হবে। আমলাতান্ত্রিক কমিটিতে দুর্নীতি বাড়বে।"
তিনি বলেন, উন্নত বিশ্বের পরিবেশ দুষণের কারণে ভূ-পৃষ্ঠের উষ্ণতা বেড়ে আমাদের মত দেশগুলোতে পরিবেশ বিপর্যয় ঘটছে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "এই ঘূর্ণিঝড় মানুষের সৃষ্ট। এজন্য ঋণ নয়, উন্নত বিশ্ব থেকে সরকারকে অনুদান আনতে হবে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ।
তিনি বলেন, "জাতীয় দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করতে জাতীয় ঐক্যের প্রয়োজন। দলমত নির্বিশেষে দূর্গত এলাকার সবাইকে স
bdnews24