২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ত্রাণ টিম বরগুনায় রওনায় হয়েছে

আওয়ামী লীগের ত্রাণ টিম শনিবার বরগুনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। দলটি সেখানে ঘূর্ণিঝড় দূর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের ত্রাণ টিম শনিবার বরগুনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। দলটি সেখানে ঘূর্ণিঝড় দূর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করবে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এবং কৃষক নেতা বদিউজ্জামান বাদশাকে নিয়ে গঠিত ত্রাণ টিমটি স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কাজ করবে। এদিকে,বাংলাদেশ ছাত্রলীগ শনিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ সংগ্রহ অভিযান শুরু করেছে। এছাড়া ছাত্রলীগের একটি ত্রাণ টিম শনিবার দুপুরে বাগেরহাটের শরণখোলার উদ্দেশে রওনা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিজ্ঞপ্তি/এসইউএম/এসকে/১৯৫৯ঘ.