২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৫০ বছরে ইতিহাসের পাঠ্যপুস্তক বিভিন্ন প্রভাবে লেখা হয়েছে'

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, দেশে গত ৫০ বছরে ইতিহাসের পাঠ্যপুস্তক বিভিন্ন প্রভাবে লেখা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৩৬ বছরেও ইতিহাস নিয়ে জাতির মধ্যে ঐকমত্য না থাকারও উল্লেখ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, দেশে গত ৫০ বছরে ইতিহাসের পাঠ্যপুস্তক বিভিন্ন প্রভাবে লেখা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৩৬ বছরেও ইতিহাস নিয়ে জাতির মধ্যে ঐকমত্য না থাকারও উল্লেখ করেন তিনি। শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে 'আবু মহামেদ হবিবুল্লাহ স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইতিহাস পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ। বিচারপতি হাবিবুর রহমান আরও বলেন, "সংবিধান প্রবর্তনের পর ২৫ বছর কেটে গেছে। এই ২৫ বছরের ঘটনা -দুর্ঘটনা, গণতন্ত্রের জয়-পরাজয়, সামরিক অভ্যূত্থান, সেনাবাহিনীর ব্যারাকে প্রত্যাবর্তন, সাধারণ মানুষের আশা- প্রত্যাশা-হতাশা, বিবিধ কলঙ্ক-কেলেঙ্কারি এবং সংবিধানের ১৪ টি সংশোধন নতুন একটি স্বাধীন দেশকে অতিষ্ট করে তুলতে যথেষ্ট।" নতুন দেশের জন্য "সংহতির সূত্র আবিস্কার ও তার লালন একান্ত আবশ্যক" বলে মন্তব্য করেন প্রবীন এই আইনজ্ঞ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৯১৪ ঘ.