নেত্রকোনা নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে নেত্রকোনার সাবেক সাংসদ ও বিএনপি নেতা মোহাম্মদ আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের সহকারী পরিচালক নুরুজ্জামান খান বুধবার পূর্বধলা থানায় মামলা দুটি দায়ের করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে নুরুজ্জামান খান জানান, মোহাম্মদ আলী তার হিসাব বিবরণীতে ৭৮ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধভাবে ৬ কোটি ৬ লাখ ৬৫ হাজার ২৬৩ টাকার সম্পদের মালিক হয়েছেন।
একইভাবে তার স্ত্রী অধ্যক্ষ রাবেয়া খাতুন ২৫ লাখ ৩৮ হাজার ৪১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধভাবে ৩৪ লাখ ২৮ হাজার ৯০০ টাকার মালিক হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২১৭ ঘ.
bdnews24