২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের বিরুদ্ধে জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রার অফিসের মামলা

সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সোহেল এফ. রহমান, তার ভাই সালমান এফ. রহমান, ও কে চৌধুরী এবং ইকবাল আহমেদের বিরুদ্ধে জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার অফিস ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সোহেল এফ. রহমান, তার ভাই সালমান এফ. রহমান, ও কে চৌধুরী এবং ইকবাল আহমেদের বিরুদ্ধে জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার অফিস ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেছে। সোহেল এফ. রহমান দেশের অন্যতম শীর্ষ শিল্প ও বাণিজ্যগোষ্ঠী বেক্সিমকো গ্র"পের চেয়ারম্যান, সালমান এফ. রহমান ভাইস চেয়ারম্যান, , ইকবাল আহমেদ পরিচালক এবং ও কে চৌধুরী বেক্সিমকোর রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সাইনপুকুর হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক । বুধবার দুপুরে জয়েন্ট স্টক কোম্পানির ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মান্নান কোম্পানি আইনে এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা এম জে আবেদিন কোম্পানির নামে ২৯১ দশমিক ১৮ একর সম্পত্তির হিসাব জয়েন্ট স্টক কোম্পানির কাছে দাখিল করলেও এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। তারা এই সম্পত্তির মিথ্যা হিসাবপত্র দাখিল করেছেন বলে এতে অভিযোগ করা হয়। মহানগর হাকিম ওয়ালিউল ইসলাম আগামী বছরের ১২ ফেব্র"য়ারির মধ্যে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/এসকে/১৮৪০ ঘ.