২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরিকুল, সাকাসহ ৫৮ জনকে ডিটেনশন উপদেষ্টা বোর্ডে হাজির

বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অসীম কুমার উকিলসহ ৫৮ আটকাদেশপ্রাপ্তকে হাইকোর্টের ডিটেনশন উপদেষ্টা বোর্ডে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অসীম কুমার উকিলসহ ৫৮ আটকাদেশপ্রাপ্তকে হাইকোর্টের ডিটেনশন উপদেষ্টা বোর্ডে হাজির করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি আলী আসগর খান, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও যুগ্ম স্বরাষ্ট্র সচিব আবদূর রব হাওলাদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের উপদেষ্টা বোর্ডে কড়া নিরাপত্তার মধ্যে উল্লিখিত আটকাদেশপ্রাপ্তদের হাজির করা হয়। এই ৫৮ জনের আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্তের জন্য নিয়মমাফিক তাদেরকে এই বোর্ডে হাজির করা হয়। বোর্ড তাদের বিষয়ে শুনানি গ্রহণ করে। তবে বোর্ডের কার্যক্রম গোপনীয় হওয়ায় যথারীতি তাদের আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হয়েছে কিনা এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি। বিকাল সাড়ে তিনটায় তাদেরকে হাইকোর্ট থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দেশে জরুরি অবস্থা ঘোষণার পর বিভিন্ন সময় এই ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। প্রথমে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়ার পর বিভিন্ন সময় এর মেয়াদ বাড়ানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০১৪ঘ.